বেকায়দায় বিদেশমন্ত্রী, ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের নোটিশ

স্বেচ্ছায় ইস্তফা না দিলে ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেকায়দায় বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতকে নিয়ে আপত্তির মন্তব্যের জেরে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশ বলে হয়েছে, বিদেশমন্ত্রী স্বেচছায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি ইস্তফা না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। 

বিদেশমন্ত্রী মোমেনকে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ এরশাদ। নোটিশ পাঠিয়েছেন ডাক যোগে। বিদেশমন্ত্রী এদিন সেই নোটিশ পেয়েছেন। নোটিশে বলা হয়েছে, ১৯ আগস্ট বিকেলে কয়েকটি সংবাদ মাধ্যম মারফৎ জানতে পারেন, যেকোনো উপায়ে বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিদেশমন্ত্রী ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তার ওই মন্তব্য অসাংবিধানিক। পরোক্ষে যা আন্তর্জাতিকমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। বিদেশমন্ত্রীর এ বক্তব্যে  রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 

আওয়ামী লিগের তরফ থেকে ইতোমধ্যে বিবৃতি জানিয়ে বলা হয়েছে, বিদেশমন্ত্রীর বক্তব্য দল সমর্থন করে না। প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দলের তরফ থেকে ভারতের কাছে কোনো ধরনের সাহায্য চাওয়া হয়নি। হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশবাসী তাঁর পাশে রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের দাবি, আব্দুল মোমেন দলের কেউ নন।

এই পরিস্থিতিতে আসরে নেমে পড়েছে বিএনপি। তারা পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, বিদেশমন্ত্রী নিজের বক্তব্য় অনড় রয়েছেন। ওই মন্তব্যের পরে বেশ কয়েকটি দিন অতিক্রান্ত হয়েছে। যদি তিনি মনে করতেন তাঁর ওই বিবৃতি ঠিক নয়, তাহলে এতোদিনের মধ্যে সেটা জানিয়ে দিতেন। জানাননি যখন তখন ধরে নিতে হবে তিনি যা বলেছেন জেনে শুনেই বলেছেন। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়