নারদ-নারদ!মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে এবার জামায়াতকে নিষিদ্ধের দাবি খালেদার উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নাটকীয় হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি। ক্ষমতা দখলের গন্ধ পেতেই এক সময়ের দুই শরিক বিএনপি ও জামায়াত ইসলামী পরস্পরকে নিশানা করে আক্রমণ শানাতে শুরু করেছে। এবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত থাকার অপরাধে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের দাবি জানালেন বিএনপি চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তাঁর ওই দাবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিএনপি নেতার দাবি সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি জামায়াত ইসলামী নেতৃত্ব।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চরম বিরোধিতা করেছিল জামায়াত ইসলামী। পাকিস্তানি হানাদার বাহিনীকে বাঙালি নিধন যজ্ঞে সহযোগিতা করতে গড়েছিল ‘আল শামস’ ‘আল বদর’ সহ একাধিক বাহিনী। ওই রাজাকার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের পাক সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, হিন্দু-মুসলিম নির্বিশেষে মহিলা-যুবতী-তরুণীদের ভেট হিসাবে পাক সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। নিজেরাও ধর্ষণ ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে হিন্দু মেয়েদের গণধর্ষণের মতো নারকীয় ঘটনায় জড়িত ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, গোলাম আজম আলী আহসান মুজাহিদী, কাদের মোল্লার মতো শীর্ষ জামায়াত নেতারা। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদও কুখ্যাত ধর্ষক হিসাবে পরিচিত ছিলেন। শেখ হাসিনা জমানায় মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষণে জড়িত থাকায় নিজামী সহ একাধিক জামায়াত নেতার ফাঁসি হয়েছিল। যদিও গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের হাত ধরে বিচারবিভাগ ও প্রশাসনের শীর্ষ পদে পুনর্বাসিত হয়েছে রাজাকার পরিবারের সন্তানরা।

দীর্ঘদিন ধরেই একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণ সংগঠিত করার জন্য জামায়াত ইসলামীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছিলেন দেশের সাধারণ মানুষ। অবশেষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পথে হাঁটলেন জামায়াতের শীর্ষ নেতা শফিকুর রহমান। তাঁর কথায়, ‘ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। আমরা আদর্শবাদী একটি দল। আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সকল মানুষের কাছে আমি শর্ত ছাড়াই ক্ষমা চাচ্ছি। মাফ চাওয়ার মধ্যে কোনও পরাজয় নেই, লজ্জা নেই। এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের বিষয়।’

তবে জামায়াত ইসলামী আমীর নিঃশর্ত ক্ষমা চাইলেও তাতে পাত্তা দিতে রাজি নন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (১ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও গণধর্ষণ সংগঠিত করার জন্য জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত ২৩, ২৪ এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুইরকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই।’

গণহত্যা সংগঠিত করার পরেও জামায়াত ইসলামীর বহাল তবিয়তে রাজনীতি করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ অগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভিতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল। জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো; যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়।’

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১