ইউনূসকে ‘সবচেয়ে বড় ফ্যাসিস্ট’ বলে আক্রমণ হাসিনা পুত্র জয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘সবচেয়ে বড় ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করলেন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ যায়। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়েও পাকিস্তান ও মার্কিন প্রেমী ‘সুদখোর’ মোল্লা ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়েছেন হাসিনা পুত্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক পত্রিকায় বুধবারই ‘চিরশত্রু’ শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ‘বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও ঠাঁই হবে না।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না বলে আসলে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করারই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির অন্যতম মুখ মুহাম্মদ ইউনূস। শুধু যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান শুধু তাই নয়। এমনকি হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ না করার কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থা‍ৎ বঙ্গবন্ধু পরিবার যে তাঁর ঘোষিত শত্রু তা স্পষ্ট করে দিয়েছেন ইউনূস।

আর অন্তর্বর্তী সরকারের প্রধানের ওই ভূমিকায় যথেষ্টই ক্ষুব্ধ শেখ হাসিনা পুত্র  সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন, ‘অনির্বাচিত ও অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করা ইউনুস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক