পাক দূতাবাসের ফেসবুক পেজে দুই দেশের জাতীয় পতাকা, প্রতিবাদ বাংলাদেশের

পতাকা সরিয়ে দেওয়ার আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাক দূতাবাসের ফেসবুকে পেজে (official Face book page) পোস্ট করা হয়েছে একসঙ্গে দুই দেশের পতাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি, যা দেখে রীতিমতো অসন্তুষ্ট বাংলাদেশ (Bangladesh) । সে দেশের বিদেশ মন্ত্রক থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পতাকা সরিয়ে দিতে বলা হয়। বিদেশ মন্ত্রকের আর্জিকে গুরুত্ব দিয়ে পাকিস্তান দূতাবাস (Pakistan Embassy) দ্রুত তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে দেয়।

এই ব্যাপারে হাসিনা সরকারের বিদেশমন্ত্রী ডা. একে আবদুল মোমেন (Foreign Minister Dr AK Abdul Momen) জানিয়েছেন, তিনি বা তাঁর সরকার মনে করে না, কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে পাক দূতাবাস তাদের ফেসবুক পেজে পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকার ছবি একসঙ্গে পোস্ট করেছে। তবে বিষয়টি নজরে আসায় পাকিস্তান বিদেশ মন্ত্রক এবং পাক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পতাকা (National flag) সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। আর্জি মেনে পাকিস্তান দূতাবাস তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে দিয়েছে।

শনিবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশমন্ত্রীকে (Foreign Minister) একই প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর পাক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে দূতাবাসের তরফ থেকে বলা হয়, তারা শুধু বাংলাদেশ নয়। তুরস্ক (Turkey), মালয়েশিয়া (Malaysia), সিঙ্গাপুর (Singapore) ও শ্রীলঙ্কার (Sri Lanka) জাতীয় পতাকাও পাকিস্তানের জাতীয় পতাকার সঙ্গে রেখে ফেসবুক পেজে পোস্ট করে থাকে। সেই সঙ্গে তিনি এও জানান, বাংলাদেশের তরফ থেকে পাকিস্তান দূতাবাসকে জানিয়ে দেওয়া হয় আপত্তির কথা। জাতীয় পতাকা সরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়