বাংলাদেশে মিথ্যে অভিযোগে হিন্দু শিক্ষকের গলায় জুতোর মালা, প্রতিবাদের ঝড়

পুলিশের সামনে কীভাবে একজন শিক্ষককে জুতোর মালা পরানো হল, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন নেটা নাগরিককরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টিপ পরায় রাজধানী ঢাকাতেই পুলিশ কর্মীর হাতে হেনস্তার শিকার হতে হয়েছিল তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে (Lata Samaddar)। তার কয়েকদিনের মধ্যেই মিথ্যা ধর্ম অবমাননার দায়ে বিনা অপরাধে জেল খাটতে হয়েছিল মুন্সিগঞ্জের জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে (Hridoy Mondal)। সেই ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতে বিজেপি নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma) সমর্থনে ফেসবুকে পোস্ট দেওয়া হিন্দু ছাত্র রাহুল দেব রায়কে বাঁচানোর মিথ্যা অপরাধে জুতোর মালা পরানো হল নড়াইলের মির্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন বিশ্বাসের (Swapan Biswas)গলায়। ওই ঘটনার ছবি ফেসবুকে (Facebook) ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় উঠেছে। পুলিশের সামনে কীভাবে একজন শিক্ষককে অপমান করা হল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাট্যকর্মী থেকে শুরু করে নেটা নাগরিকরা। সবার একটাই বক্তব্য, শুধু হিন্দু হওয়ার অপরাধেই এমন হেনস্তার শিকার হতে হয়েছে মির্জাপুর কলেজের অধ্যক্ষকে।

আসমা উল হুসনা (Asma Ul Husna) নামে এক নেটা নাগরিক লিখেছেন, পুলিশের সামনে হিন্দু শিক্ষকের গলায় জুতোর মালা পরানো ক্ষোভ উগরে দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই প্রশ্ন ছুঁড়েছেন। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, অবকাঠামোগত উন্নয়ন করছেন, বেশ করছেন। কিন্তু মানুষের মগজের একটু উন্নয়নও কি প্রয়োজন নেই? এত উগ্র ধর্মান্ধ তো আমার দেশ ছিল না, এখন কেন হয়ে গেল? কেন আইন-আদালত থাকতেও পাবলিক বিচার করে আর পুলিশ চেয়ে চেয়ে দেখে? এভাবে কি একটা সভ্য দেশ চলতে পারে?’

নাট্যকর্মী জুলফিকার চঞ্চল (Julfikar Chanchal) ক্ষোভ উগরে লিখেছেন, ‘মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে দিচ্ছে তারই ছাত্র, তাও আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে। অভিযোগ কী? উনি ধর্ম অবমাননা করেছেন। কীভাবে? একদল ছাত্র তাঁকে গিয়ে উত্তেজিতভাবে জানান, তার কলেজের একজন হিন্দু ছাত্র ভারতের নূপুর শর্মার (Nupur Sharma) পক্ষে পোস্ট দিয়ে ধর্ম অবমাননা করেছে। স্বপন কুমার বিশ্বাস সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। কেন তিনি ফোন করলেন? ফোন করাই অপরাধ। এই ফোন করাটাই ধর্ম অবমাননা। সাথে সাথে এলাকায় রটিয়ে দেওয়া হল শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ছাত্র .. এর পক্ষ নিয়েছে। তারপর তাদের উপর হামলাও চালানো হয়, মারধর করা হয়। কলেজের ছাত্র-ছাত্রী, এলাকাবাসীর সামনে পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা গলায় পরিয়ে বের করে নিয়ে যাওয়া হয়।’

নড়াইলের মির্জাপুর কলেজের (Mirzapur College) হিন্দু অধ্যক্ষকে জুতোর মালা পরানোর প্রতিবাদ জানাতে আগামিকাল সোমবার শাহবাগ চত্বরে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ওই সভার অন্যতম উদ্যোক্তা রবীন আহসান (Rabin Ahasan) মনে করেন, পর পর হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যা ঘটছে তা শুধু অশনিসঙ্কেত নয়, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তাঁর কথায়, ‘পুলিশের উপস্থিতিতে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে একজন শিক্ষকের সঙ্গে যা ঘটেছে তাতে মনে হচ্ছে না, প্রশাসনও মৌলবাদীদের খপ্পরে চলে গেল না তো?’

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ