দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর দুর্গা প্রতিমা, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না। এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের নিয়ামত সর্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালিয়ে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে এক দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত  হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। প্রতিমা ভাঙচুরের ঘটনায় যেমন ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়, তেমনই আতঙ্কিতও। যদিও পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা হিন্দুদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

নিয়ামত সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সোয়া নয়টা নাগাদ খলিল মিয়া নামে এক যুবক আচমকাই মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমা ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুরের পরেই মন্দির ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। স্থানীয় বাসিন্দারাই তাড়া করে মন্দিরে ভাঙচুর চালানো খলিলকে আটক করে। পরে খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গ্রেফতার করে।

প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। মন্দির পরিচালন সমিতির পদাধিকারীদের সঙব্গে কথা বলে ক্ঢষোভ প্রশমনের চেষ্টা চালান। পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, নিয়ামতপুর গ্রামে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক খলিল মিয়াকে জেরা চলছে। কী কারণে আচমকা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করল তা জানার চেষ্টা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ