‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপি জমানা মানেই হিন্দুদের ভয়ে সিঁটিয়ে থাকা। বিএনপি জমানা মানেই হিন্দুদের বাড়িঘর-মন্দির ভাঙচুর। বিএনপি জমানা মানেই হীনমণ্যতায় ভোগা। তবে অতীতের সেই সংস্কৃতির অবসান ঘটাতে চাইছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আর্জি জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

জন্মাষ্টমী উপলক্ষ্যে এদিন ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউই সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে পরিচয় দেবেন না, এটা আমরা আশা করি। আপনারা সবাই পরিচয় দেবেন নাগরিকত্বের ভিত্তিতে। সবাই বলবেন এদেশের সমান অধিকারভুক্ত একজন নাগরিক হিসেবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানের উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন- ‘সবার আগে বাংলাদেশ’। আর যদি সবার আগে বাংলাদেশ হয়, তবে আমরা প্রত্যেকেই ‘সবার আগে বাংলাদেশি’। আমাদের ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় এর পরে আসবে। রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতিই হল, সবার জন্য বাংলাদেশ।’

তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাসে দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং আচরণ সুনিশ্চিত করা হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধানে সকল ধর্মের ধর্মচর্চার, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রকে। বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনও বৈষম্য করা যাবে না এবং ধর্মীয় স্বাধীনতার জন্য সকল ধর্মাবলম্বীর উপাসনালয় স্থাপনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আমরা এই সম্প্রীতি, এই স্বাধীনতা নিশ্চিত করব।’ দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশানা করে তিনি বলেন, ‘অতীতে যারা মনে করত এবং রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল যে, সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাঙ্ক, এ দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছেন। আপনারা ইতোমধ্যে রায় দিয়েছেন এবং আগামীতেও গণতন্ত্রকে সুদৃঢ় রাখতে এবং সব ধরনের অসুর শক্তি ও উগ্রবাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম