iPhone Duo-এর বিকল্প খুঁজছেন? রয়েছে এই ৫ ফোল্ডেবল ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি সংস্থা তথা আইফোন নির্মাতা অ্যাপলের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকেই ভারতে পাওয়া যাবে আইফোন ডুয়ো। ডিভাইসটির জন্য প্রি-অর্ডার গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল। তবে, প্রি-বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাশিত ডেলিভারির তারিখ দ্রুত ২০২৭-এ স্থানান্তরিত হয়। iPhone Duo-এর বিকল্প হিসেবে স্যামসাং থেকে শুরু করে ভিভোর ৫টি সেরা ফোল্ডেবল ফোনের তালিকা দেওয়া হল যা আপনি এখনই কিনতে পারেন:

Samsung Galaxy Z Fold 8

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাং বরাবরের মতোই অন্যতম সেরা প্রতিযোগী। ১,৯৯,৯৯৯ টাকা মূল্যের জেড ফোল্ড ৮ আল্ট্রা হল, আইফোন ডুয়োর বিকল্প। এতে রয়েছে ৮-ইঞ্চি অ্যামোলেড ১২০হার্জ মূল স্ক্রিন। শক্তিশালী পারফরম্যান্স, উন্নত হিঞ্চ টেকনোলজি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এদের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজ অত্যন্ত জনপ্রিয়। আইফোন ডুয়োর বিকল্প হিসেবে এটি হতে পারে আপনার প্রথম পছন্দ।

Vivo X Fold 6

ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনটি তার দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং অত্যন্ত পাতলা ডিজাইনের জন্য পরিচিত। ২,১৯,৯৯৯ টাকায় উপলব্ধ  ভিভো এক্স ফোল্ড ৬-এ রয়েছে একটি ৮-ইঞ্চি অ্যামোলেড ১২০হার্জ মূল ডিসপ্লে এবং একটি ৬.৫-ইঞ্চি অ্যামোলেড ১২০হার্জ কভার ডিসপ্লে। 

Google Pixel Fold 2

গুগলের নিজস্ব অ্যান্ড্রয়েড অপ্টিমাইজেশন এবং দুর্দান্ত ক্যামেরা অ্যালগরিদমের কারণে এই ফোনটি বেশ জনপ্রিয়। গুগলের সর্বশেষ ফোল্ডিং স্মার্টফোনটি ভারতে ১,৮৬,৯৯৯ টাকায় কেনা যাবে। পিক্সেল ১১ প্রো ফোল্ড-এ রয়েছে একটি ৬.৫-ইঞ্চি বাইরের OLED প্যানেল এবং একটি ৮-ইঞ্চি OLED ১২০Hz মূল ডিসপ্লে।

OnePlus Open 2

ওয়ানপ্লাসের এই ফোল্ডেবল ফোনটি ডিসপ্লের চমৎকার অ্যাসপেক্ট রেশিও এবং মিনিমাল ক্রিস (Crease) বা ভাঁজের জন্য প্রশংসিত।

Motorola Razr Fold

সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হল মটোরোলা রেজর ফোল্ড , যার দাম শুরু হচ্ছে ১,৪৯,৯৯৯ টাকা থেকে। এতে রয়েছে একটি ৮.১-ইঞ্চি পিওএলইডি ১২০হার্জ মূল স্ক্রিন এবং একটি ৬.৬-ইঞ্চি পিওএলইডি ১৬৫হার্জ কভার স্ক্রিন। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট।

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর