‘হামুন’ আতঙ্কে বাংলাদেশ, মঙ্গলবার রাতেই আঘাত হানার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ধীরে ধীরে শক্তিশালী রূপে উপকূলের দিকে এগিয়ে আসছে।  মূলত বাংলাদেশের দিকে ধেয়ে যাচ্ছে ‘হামুন’। ইতিমধ্যেই দুর্যোগ আশঙ্কায় রয়েছে ওপার বাংলা। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার রাত ১০টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশে ল্যান্ডফল করবে। ইতিমধ্যেই একাধিক জেলায় সতর্কতাবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতর ৭ নং বিপদসংকেত দিয়েছে।

এই প্রেক্ষিতেই মঙ্গলবার (২৪ অক্টোবর) দুর্যোগ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ‘হামুনের’ প্রভাবে ১০টি জেলায় ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১০ জেলার ১৫ লক্ষ মানুষকে আশ্রয়শিবিরে সরানোর জন্য চিহ্নিত করা হয়েছে। বর্তমানে ঘণ্টায় ১৮ থেকে ২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। বাংলাদেশের  উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুটের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। হামুনের প্রভাবে ঢাকা সহ একাধিক এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।  

বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৯টায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে,  ‘হামুন’ ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ভোলা থেকে বরিশাল ও চট্টগ্রাম উপকূল স্পর্শ করবে।  ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড়।  চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে  ৪১০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৩১০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।  

 

 

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?