আচমকা তারেকের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক, কী কথা হল দুজনের?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। রবিবার (১ মার্চ) ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে ভারতীয় হাইকমিশনার সচিবালয়ে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। বেলা ১১টা ৪৫ মিনিটে বৈঠক শেষ হয়।

আরও পড়ুন: বিশ্বজয়ী রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘‌বিচারাধীন’‌, নাগরিকত্ব কি সংশয়ের মুখে?‌

বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়, নিরাপত্তা সহযোগিতা, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পায়।

সূত্রের খবর, সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সমন্বয় বৃদ্ধি এবং কূটনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এই বৈঠককে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স