তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশজুড়ে নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানপন্থী হায়নার দল। এক সময়ে যে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে লক্ষ-লক্ষ বাংলাদেশি প্রাণ দিয়েছিলেন, সেই বাংলাদেশেই পাকিস্তানের স্রষ্টা তথা সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো মোহাম্মদ আলি জিন্নাহর জন্মদিন সাড়ম্বরে পালিত হল। আর ওই জন্মদিন পালনের হোতা ছিল ভারতের সেভেন সিস্টার্সকে টুকরো টুকরো করতে চাওয়া জয়েশ-ই মহম্মদের জঙ্গি শরিফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ। যে হাদির জন্য চোখের জল ফেলেছিলেন পাকিস্তানপ্রেমী তথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। যে হাদির খুনিদের মোদি সরকার ফেরত না দেওয়ায় ব্রিকস সম্মেলন বয়কট করেছেন খালেদা পুত্র। স্বাধীন বাংলাদেশের মাটিতে কুখ্যাত মোহাম্মদ আলির জিন্নার জন্মদিন কিভাবে সাড়ম্বরে পালিত হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেন তারেক রহমান সরকার জিন্নার মতো কুখ্যাত নেতাকে ‘বীরের’ তকমা দেওয়া পাকিস্তানি দালালদের গ্রেফতার করল না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জয়েশ-ই মহম্মদ জঙ্গি শরিফ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে জিন্নার একটি সাদাকালো ছবি প্রকাশ করে তাকে স্মরণ করা হয়। পোস্টের ছবিতে তার জন্ম ও মৃত্যুর তারিখ হিসেবে উল্লেখ করা হয়—২৫ ডিসেম্বর ১৮৭৬ থেকে ১১ সেপ্টেম্বর ১৯৪৮। পোস্টে লেখা হয়, ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’ পাশাপাশি তাকে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রভাবশালী নেতা হিসেবেও অভিহিত করা হয়। ইনকিলাব মঞ্চের তরফে জিন্নার জন্মদিন উপলক্ষে বাংলামোটরে ইনকিলাব কালচারাল সেন্টারে কেক কাটা হয়। জিন্নার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ও পাকিস্তানের ফের একত্রিত হওয়ার পক্ষে সওয়াল করেন জয়েশ ই মহম্মদের বাংলাদেশ শাখার প্রধান রাফসান রাকিব, ফাতিমা তাসনিম জুমা, মহম্মদ আল জাবেররা।

বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা ‘ইত্তেফাক’ এক প্রতিবেদনে এ বিষয়ে লিখেছে, ‘পাকিস্তানের সরকারি নথি অনুসারে, জিন্নাহ ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন এবং দেশটির স্বাধীনতার মাত্র এক বছর পর, ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। নতুন রাষ্ট্রটির প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর একই বছরের মার্চে তিনি ঢাকা সফরে আসেন। সে সময় রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সমাবর্তনে দেওয়া ভাষণে তিনি দম্ভভরে ঘোষণা করেন, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’। উপস্থিত ছাত্রসমাজ তাৎক্ষণিকভাবে ‘নো, নো’ ধ্বনি তুলে তার বক্তব্যের জোরালো প্রতিবাদ জানায়। জিন্নাহর সেই মন্তব্য তৎকালীন পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর আত্মপরিচয় ও ভাষার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা দেয়, যা পরবর্তী সময়ে বায়ান্নর রক্তক্ষয়ী রাষ্ট্রভাষা আন্দোলনের ঐতিহাসিক ভিত্তি তৈরি করে।’

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার