জঙ্গিদের রোগী সাজিয়ে ভারতে পাঠিয়ে নাশকতা চালানোর চেষ্টা ইউনূসের বিশেষ সহকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর প্রথম সারির নেতা ছিলেন মাহফুজ আলম। পাকিস্তানি আইএসআইয়ের ‘ডিপ অ্যাশেট’ হিসাবে পরিচিত নেতা ক্ষমতার পালাবদলের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে আসীন হয়েছেন। আর সরকারি পদ বাগিয়ে ভারতে নাশকতা চালাতে নয়া খেলা শুরু করেছেন। ইতিমধ্যেই ক্ষমতা খাটিয়ে জেল থেকে সতীর্থ হিযবুত তাহরীর কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দিয়েছেন। এবার ওই কুখ্যাত জঙ্গিদের রোগী সাজিয়ে চিকি‍ৎসার নামে পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাঠিয়ে নাশকতার ছক কষেছেন। ইতিমধ্যেই ওই ছক জানতে পেরে বাংলাদেশে ছড়িয়ে থাকা ভারতীয় ভিসা কেন্দ্রকে বিশেষ সতর্ক করে দিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি আবেদনকারীদের আবেদনপত্র রিভিউ করার জন্য নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের জেরে শেখ হাসিনার দেশত্যাগের পরেই গত ৫ অগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ও পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। শুধুমাত্র জরুরি প্রয়োজনীয় এবং মেডিকেল ভিসা ছাড়া আর কোনও ভিসা দেওয়া হচ্ছে না। পুরোমাত্রায় ভিসা দেওয়া চালুর জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার উপরে লাগাতার চাপ দিয়ে চলেছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। যদিও সেই চাপের কাছে মাথা নত করেননি ভারতীয় রাষ্ট্রদূত।

সূত্রের খবর, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনা মাফিক ভারতে নাশকতা চালানোর জন্য বেশ কয়েকটি ছক কষেছিলেন মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা মাহফুজ আলম। প্রথমে লন্ডনের রয়েল কলেজ অফ ফিজিশিয়ানসের এমআরসিপি পরীক্ষায় অংশ নেওয়ার নামে চিকি‍ৎসক সাজিয়ে জঙ্গি পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন। প্রায় ৫০ জন ভুয়ো পরীক্ষার্থীকে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেই ছকে জল ঢেলে দিয়েছে ভারতীয় দূতাবাস। শুধু তাই নয়, বুলগেরিয়া, পর্তুগাল-সহ একাধিক দেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার নাম করে ভারতে ঢুকে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাস থেকে ভিসা সংগ্রহের অছিলায় ঢোকারও চেষ্টা চালিয়েছিল জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডাররা। লক্ষ্য ছিল ভারতে ঢুকে জঙ্গি স্লিপার সেল মজবুত করা। কিন্তু ভারতীয় দূতাবাস ওই পড়ুয়াদের বিদেশের ভিসা নিতে দিল্লিতে যাওয়ার অনুমতি দেয়নি।

একের পর এক পরিকল্পনা ব্যর্থ হওয়ায় রোগী সাজিয়ে ভারতে জঙ্গি পাঠানোর নয়া ছক কষেছে ইউনূসের বিশেষ সহকারী তথা জঙ্গি নেতা মাহফুজ আলম। কলকাতা-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যের একদল দালালকে ধরে চিকি‍ৎসকদের অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে মেডিকেল ভিসা আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু হিযবুত তাহরীর শীর্ষ নেতা মাহফুজের ওই পরিকল্পনা আগেভাগেই জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা। তাই মেডিকেল ভিসার ক্ষেত্রেও বিশেষ কড়াকড়ি চালু হয়েছে। উল্লেখ্য, ভারতে নাশকতা চালাতে মাহফুজ হিযবুত তাহরীকে ব্যবহার করতে পারে আশঙ্কায় গত সপ্তাহেই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের