ভোটের আগেই অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ, একাধিক জায়গায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। ভোটগ্রহণ শেষের পরেই শুরু হবে গণনা। তবে ভোটের আগেই বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। কোথাও প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালানো হয়েছে, কোথাও টাকা বিলি করতে গিয়ে গণধোলাই খেয়েছেন জামায়াতের নেতারা। কোথাও আবার ভোটগ্রহণ কেন্দ্রেই ভাঙচুর হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা।

জাতীয় সংসদের ৩০০ আসন হলেও ভোট নেওয়া হচ্ছে ২৯৯ আসনে। জামায়াতে প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রেখেছে কমিশন। ২৯৯ আসনে ভাগ্য পরীক্ষায় নেমেছে ৫০টি রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৮৩ জন। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়ছেন ১ হাজার ৭৫৫ জন এবং নির্দল হয়ে ২৭৩ জন। মহিলা প্রার্থীদেরর মধ্যে দলের প্রতীকে লড়ছেন ৬৩ জন ও নির্দল ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং নির্দল ২৫৩ জন। ভোটাররা দুটি পৃথক ব্যালটে (সংসদ ও গণভোট) ভোট দিচ্ছেন। নির্বাচন বিশ্লেষকদের হিসাব বলছে, ভোটার প্রতি ২টি ব্যালটের আদর্শ সময় গড়ে ১০০ সেকেন্ড সময় নিলে সারাদিনে সর্বোচ্চ ৬৩ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়া সম্ভব। অর্থাৎ প্রায় ৮ কোটি ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন ভোটার ভোট দিতে পারবেন।

দেশ জুড়ে ছড়িয়ে থাকা ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে (বুথ) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। সাধারণ ভোটকেন্দ্র অস্ত্রসহ দুইজন পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগর বা মেট্রোপলিটন এলাকার বাইরের যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেব তালিকাভুক্ত করা হয়েছে সেখানে তিন থেকে চারজন অস্ত্রসহ পুলিশ কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশের মুখপাত্র (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসেন  জানিয়েছেন, এবারের নির্বাচনে সারাদেশে ১ লাখ ৫৭ হাজার পুলিশ কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। তাদের সাথে সাপোর্টিং হিসেবে আরও ৩০ হাজার পুলিশ কর্মী থাকছেন। ২৫ হাজারের বেশি বডিওর্ন ক্যামেরা থাকবে। এরমধ্যে ১৫ হাজার বডিওর্ন ক্যামেরা অনলাইন ও ১০ হাজার বডিওর্ন ক্যামেরা থাকবে অফলাইন।

এদিন দুপুরে রাজধানী ঢাকার সূত্রাপুরে একটি ভোটকেন্দ্রের সামনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ধৃতের নাম মোহাম্মদ হাবিব। পাশাপাশি জামালপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের গোলাবাড়িতে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে তিনজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। জয়পুরহাটে একটি ভোটকেন্দ্রে বুথ বসানোকে কেন্দ্র করে বিএনপি ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের অন্তর্গত মাধবপাশা ইউনিয়নে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী তথা আল বদর নেতা মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়ার (ফুয়াদ) নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ‘প্রভাব বিস্তারের দায়ে’ জামায়াতের দুই এজেন্টকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা