দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

দুর্গাপুরের সিটি সেন্টার, আমরা ক’জন বয়েজ ক্লাব, মোড় সম্মেলনী এডিসন, নিউটন ইয়ংস কর্নার, দিশারী সংঘ, সিটি অ্যাথলেটিক ক্লাব-সহ একাধিক ক্লাবে বড় পুজো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগানের পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কালী পুজোয় নিরাপত্তায় যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্যে জেলায় জেলায় একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বড় বাজেটের মণ্ডপগুলিতে টহলদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। জেলায় জেলায় বহু বিগ বাজেটের পুজো হয়। যার মধ্যে অন্যতম দুর্গাপুরের কালী পুজো। সেখানেও একাধিক বিগ বাজেটের পুজো হয়। পুজোকে কেন্দ্র করে মেলাও বসে। প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে। এবার সেই মেলাগুলোতেই বড় নাগরদোলা বসানোয় নিষেধাজ্ঞা জারি করল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টার, আমরা ক’জন বয়েজ ক্লাব, মোড় সম্মেলনী এডিসন, নিউটন ইয়ংস কর্নার, দিশারী সংঘ, সিটি অ্যাথলেটিক ক্লাব-সহ একাধিক ক্লাবে বড় পুজো হয়। তাতে ভিড় জমান দর্শনার্থীরা। একাধিক ক্লাবের মাঠে মেলারও আয়োজন করা হয়। ফলে পুজোর দিনগুলিতে মেলায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। চোরবাগানের পদপিষ্টের ঘটনার পর এখন ভিড় নিয়ন্ত্রণ পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই কথা মাথায় রেখেই বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিংহ ও দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা। খামতি দেখে মণ্ডপগুলিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় নাগরদোলা না বসানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই যে কোনও উপায়ে নির্বিঘ্নে পুজো পার করার চ্যালেঞ্জ নিয়েছে তাঁরা।

উল্লেখ্য, দুর্গাপুজোর প্রথম সপ্তমীর দিনে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় প্রতিমা দর্শনে এসে পদপিষ্ট হয়ে মারা যান ১৯ জন। এরপর রাজ্যবাসীর নিরাপত্তায় আর কোনও রিস্ক নিতে চাইছে না কেউ। 

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির