সামরিক শাসনের পথে কী এগোচ্ছে বাংলাদেশ? সেনাপ্রধানের ত‍ৎপরতা নিয়ে জোর চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে কী দেশ শাসনের ভার নিজের হাতে তুলে নিচ্ছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান? সোমবার দুপুরে এমনই জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আচমকাই সেনা সদর দফতরের তরফে জানানো হয়, দুপুর দুটোয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান। কিন্তু খানিকক্ষণের মধ্যেই জানা যায়, দুপুর দুটপোয় নয়, বেলা তিনটের সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান। আর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগেই সেনা সদর দফতরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট জনদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে মূলত সরকার বিরোধী রাজনেতিক দল ও বিশিষ্টজনেরাই হাজির হয়েছেন। ফলে ফের একবার দেশে সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে তিন জনের মৃত্যু
কার্ফু উপেক্ষা করেই রাজধানী ঢাকায় মিছিল বের করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের মিছিলে বাধা দেয় পুলিশ। শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথাড়ি গুলি চালায় পুলিশ। গুলিতে তিন জন প্রাণ হারান। তাছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এদিন তিন জনের মৃত্যুর ফলে গত ২৪ ঘন্টায় গোটা দেশে হিংসার বলি হলেন ১০৪ জন।

মোবাইল ইন্টারনেট চালু

একদিন বন্ধ থাকার পর ফের দেশ জুড়ে চালু হয়েছে  মোবাইল ইন্টারনেট চালু। আজ সোমবার দুপুর দু’টোর পরে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। সেই সঙ্গে ঘন্টা দুয়েক বন্ধ থাকার পরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও চালু করা হয়েছে। সূত্রের খবর, সেনাবাহিনীর তরফে প্রশাসনের শীর্ষ মহলকে বিশেষ বার্তা পাঠিয়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরানোর নির্দেশ দেওয়া হয়। তবে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হলেও ফেসবুক-সহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই রয়েছে।

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে