চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Bangladesh Quota Protest: আন্দোলনকারীদের ধরপাকড় শুরু, দেখা মাত্রই গুলির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলনে ব্যাপক সংঘর্ষের পরে শুক্রবার মধ্যরাতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনা সরকারের তিন মনত্রী। মধ্য রাতে সরকারি অতিথিশালা পদ্মা ভবনে বসা ওই বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয়নি। সরকারের কাছে আট দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। কিন্তু সব দাবি পূরণ করা সম্বব নয় বলে আন্দোলনকারীদের জানিয়ে দেন আইনমন্ত্রী আনিসুল হক। তার পরেই ভেস্তে যায় বৈঠক। আর ওই সন্ধি বৈঠক ভেস্তে যাওয়ার পরেই শনিবার ভোর রাত থেকে কোটা আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের গণহারে গ্রেফতার শুরু করেছে পুলিশ। পাশাপাশি কার্ফু অমান্য করে আন্দোলন করলে দেখামাত্র গুলিরও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের মূলমঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে ভোররাতে আটক করা হয়েছে। রাত সোয়া তিনটের সময়ে রাজধানীর  হাতিরঝিলের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে গণ অধিকার পরিষদের নেতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহ সভাপতি নূরুল হক নূরকে। ধৃতের স্ত্রী মারিয়া লুনা অভিযোগ করেছেন, দরজা ভেঙে জোর করে নূরকে তুলে নিয়ে গিয়েছে র‍্যাবের সদস্যরা। অত্যাচারের তথ্য প্রমাণ লোপাটে বাড়িতে বসানো সিসিটিভি’র ক্যামেরাও খুলে নেওয়া হয়েছে। একের পর এক নেতাকে আটক করার খবর পেয়েই আত্মগোপনে গিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ নেতা-নেত্রীরা।

অন্যদিকে, শুক্রবার রাত থেকেই দেশ জুড়ে জারি হয়েছে কার্ফু। সকাল থেকেই শুনশান রাজধানী ঢাকা-সহ দেশের অধিকাংশ শহরের রাস্তাঘাট। কার্ফু উপেক্ষা করে রাস্তায় নেমে কোনও গোলমাল পাকানোর চেষ্টা হলে দেখামাত্রই গুলির আদেশ দেওয়া হয়েছে। আওযামি লীগের সাধারণ সম্পাদক তথা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার মতো নাশকতামূলক কাজকর্ম বরদাস্ত করা হবে না। কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে দেখামাত্রই গুলি করবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ