সন্ত্রাসী কাজকর্মের অভিযোগে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করল হাসিনা সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সন্ত্রাসী কাজকর্মের অভিযোগে কট্টর মুসলিম মৌলবাদী দল জামায়াত ইসলামী ও তাদের শাখা সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করল শেখ হাসিনা সরকার। আজ বৃহস্পতিবার (১ অগস্ট) দুপুরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ-র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে রক্তে ভেসে যায় রাজপথ। আন্দোলন ঘিরে দুই শতাধিকের বেশি প্রাণ ঝরেছে। কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে হিংসার পিছনে জামায়াত ইসলামী ও দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকেই জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীকে মদত দেওয়া এবং স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার দায়ে একাধিক শীর্ষ জামায়েত নেতাকে ফাঁসিতে চড়িয়েছিল শেখ হাসিনা। এর পরে ২০১৩ সালে হাইকোর্টের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের তরফে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের আর্জি খারিজ করে দেয়। ফলে নিবন্ধিত রাজনৈতিক দলের মর্যাদা খুঁইয়েছে জামায়াত ইসলামী। এদিন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধের পরেই রাজধানী ঢাকা-সহ গোটা দেশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে