বাংলাদেশের ইতিহাসে প্রথম, খুলনা-১ আসনে পাকিস্তানপ্রেমী জামায়াতের প্রার্থী হিন্দু ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: জল্পনায় সিলমোহর। ইতিহাসে প্রথমবার সংসদ নির্বাচনে হিন্দু প্রার্থী দাঁড় করাল মুক্তিযুদ্ধের বিরোধী ও হিন্দু নিধন যজ্ঞের নেতৃত্ব দেওয়া জামায়াতে ইসলামী। সংখ্যালঘু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত) জামায়াতের প্রার্থী হলেন বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ নন্দী। বুধবার (৩ ডিসেম্বর) দীর্ঘ ১০ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করার কথা ঘোষণা করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। ছয় আসনেই মুসলিম প্রার্থী দাঁড় করানো হয়েছিল। এদিন বাকি পাঁচ আসনের প্রার্থীরা অপরিবর্তিত থাকলেও সংখ্যালঘু অধ্যুষিত খুলনা-১ আসনের  প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরিয়ে কৃষ্ণ নন্দীকে বেছে নেওয়া হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর দোসর হিসাবে হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছিল জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হিন্দু মেয়েদের গণধর্ষণের মতো পাশবিক ঘটনাও সংগঠিত করেছিল। স্বাধীন বাংলাদেশেও হিন্দুদের মন্দির ভাঙচুর, বাড়িঘর দখল করা থেকে নানা ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে জামায়াতের সন্ত্রাসীরা। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের বাদ্যি বাজতেই ভোলবদল কট্টর মুসলিমপন্থী দলটির। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে হাতে লেগে থাকা রক্ত মুছতে রাতারাতি হিন্দু দরদী সাজার চেষ্টায় মেতেছে। হিন্দুদের জন্য পৃথক শাখা তৈরি করেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ঘুরে-ঘুরে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধদের দলের সদস্যপদ নিতে বাধ্য করছে। ভয়ে অনেকেই জামায়াতে নাম লিখিয়েছে, দলের সভা-সমাবেশে হাজির হচ্ছে। সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে জিততে হিন্দু ও উদারমনস্ক মহিলাদের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতের শীর্ষ নেতা তথা আমির শফিকুর রহমান।

মুক্তিযুদ্ধের সময়ে হিন্দু মহিলাদের গণধর্ষণ করা ও হিন্দু এলাকায় গণহত্যা চালানো দলের হয়ে প্রার্থী হতে পেরে আপ্লুত খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ নন্দী। তাঁর কথায়, ‘অতীতকে মনে রাখতে চাই না। জামায়াতের ত‍ৎকালীন নেতারা যা করেছিলেন তা অন্যায় নয়। পাকিস্তান ভাঙা রুখতেই পাক সেনাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। জামায়াতের সরকার গঠন হলে দেশে হিন্দুরা নিরাপদে থাকবেন। তাই জামায়াতের প্রার্থী হয়েছি।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক