চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকায় এজলাসের মধ্যেই বিচারকের সামনে সাংবাদিকদের মারধর বিএনপিপন্থী আইনজীবীদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় সাংবাদিকদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। সরকারের সমালোচনা করার অপরাধে সন্ত্রাসবাদী আইনে জেলে পোরা হয়েছে একাধিক সাংবাদিককে। আর এবার খোদ এজলাসেই বিচারকের সামনে মারধর করা হল একাধিক সাংবাদিককে। শুধু তাই নয়, ভবিষ্যতে আদালত চত্বরে দেখলে প্রাণে মারা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। যেভাবে দেশজুড়ে বেলাগাম সাংবাদিক নির্যাতন চলছে, তাতে আদৌ বাংলাদেশে মুক্তচিন্তার সংবাদমাধ্যম থাকবে কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দিহান প্রবীণ সাংবাদিকরা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের এজলাসে সন্ত্রাসবাদী আইনে গ্রেফতার হওয়া প্রবীণ মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানি ছিল। ওই শুনানির খবর সংগ্রহের জন্য এজলাসে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন। এজলাসে পান্নাকে হাজির করার সময়ে সাংবাদিক মুক্তাদির রশীদ জানতে চান, ‘দাদা আপনাকে কি জেলের ভেতরে নির্যাতন করা হয়েছে?’ পান্না উত্তর দেওয়ার আগেই এজলাসে থাকা বিএনপিপন্থী আইনজীবী মহিউদ্দিন মাহী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি রশীদকে এজলাস থেকে বের হয়ে যেতে বলেন। পাল্টা রুখে দাঁরান রশীদ। আইনজীবী মহিউদ্দিন মাহীর উদ্দেশে বলেন ‘আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার ক্ষমতা শুধু বিচারকের আছে। উনি বললে বের হয়ে যাব। ওঁকে বলতে দিন।’ এ কথা শোনার পরেই রশীদের উপরে চড়াও হন মাহী ও তাঁর সঙ্গী সাংবাদিকরা। বেধড়ক মারধর করেন।

রশীদকে বাঁচাতে এগিয়ে যান ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম। তার উপরে চড়াও হয় মাহী ও তার সঙ্গী কালো গাউনধারী গুন্ডারা। এসময় বিচারকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন সিয়াম। তাতে লাভ হয়নি। বিচারক তথা বিএনপি নেতা হাসিব উল্লাহ পিয়াস কিছু না বলে এজলাস ছেড়ে বেরিয়ে নিজের কক্ষে চলে যান। এর পর মাহী ও তার সঙ্গীরা সিয়ামকে টেনে হিঁচড়ে এজলাসের বাইরে নিয়ে আসেন। শুরু হয় চড়, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি। সাংবাদিকদের মারধরের বিষয়ে জানতে চাওয়া হলে ঔদ্ধত্যের সঙ্গে মাহী বলেন, ‘বেশ করেছি। দু’পয়সা বেতনের সাংবাদিকদের যা প্রাপ্য তাই দেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ