আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তিযুদ্ধে টানা তিনদিন শরীর ছিড়ে খেয়েছিল ‘পশু’ পাকিস্তানি সেনারা, চলে গেলেন বীরাঙ্গনা যোগমায়া

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু হওয়ার অপরাধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে টানা তিন দিন ধরে তাঁর শরীর ছিড়ে খেয়েছিল ‘পশু’ পাকিস্তানি সেনারা। সেই নির্মম পাশবিক নির্যাতনের ক্ষত বয়ে চলেছেন টানা ৫৪ বছরের বেশি সময় ধরে। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৭১ সালের ২২ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদর, রাজাকাররা অতর্কিতে হানা দিয়েছিল শরীয়তপুরের মধ্যপাড়া গ্রামে। নির্বিচারে গণহত্যা, লুটপাট চালানোর পাশাপাশি একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ করেছিল। ওই দিন  যোগমায়া মালোর চোখের সামনেই তাঁর পরিবারের একাধিক সদস্যকে নৃশংসভাবে খুন করে পাকিস্তানিরা। ১৫ বছরের কিশোরী যোগমায়াকে অন্যান্য নারী-পুরুষসহ লঞ্চে তুলে মাদারীপুরের এআর হাওলাদার জুট মিলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফের এক দফা হত্যালীলা সংগঠিত করে পাক হানাদার বাহিনী। তিন দিন আটকে রেখে যোগমায়া দেবী সহ অন্যান্য মহিলাদের ধর্ষণ করা হয়। নির্মম নির্যাতন চালানো হয়। স্বাধীনতার পর তিনি স্বামী ও সন্তানদের কাছে ফিরে আসেন, কিন্তু জীবনভর শারীরিক-মানসিক ক্ষত বয়ে বেড়ান।

অল্প বয়সেই স্বামী নেপাল মালোকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েন যোগমায়া দেবী। কষ্টেষৃষ্টে মানুষ করেন দুই সন্তানকে। ততদিনে শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার। দীর্ঘদিন অন্যের আশ্রয়ে থাকলেও ২০১৮ সালে মুক্তিযোদ্ধাদের সহায়তায় বীরাঙ্গনার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় তাঁর। এরপর তিনি ভাতা পেতে শুরু করেন। গত বছরই শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘বীর নিবাস’ নামে একটি পাকা ঘর উপহার পান তিনি। কিন্তু নতুন ঘরে মাত্র এক রাত কাটানোর সুযোগ হয় তার।শেখ হাসিনা জমানার অবসানের পরেই যখন জামায়াতে ইসলামী ও নব্য রাজাকাররা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, তখন পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের শিকার বীরাঙ্গনা যোগমায়া দেবী নীরবে চোখের জল ফেলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ