অতিমারীর কালবেলায় স্বাস্থ্যকর্মীদের ২৩.৫ শতাংশ মানসিক রোগের শিকার

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) এক গবেষণাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাস যে সাধারণ মানুষকে মানসিকভাবে চাপে ফেলে দিয়েছে তা নয়। বরং করোনা রোগীদের চিকি‍ৎসার দায়িত্বে থাকা চিকি‍ৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ২৩ দশমিক ৫০ শতাংশই মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) এক গবেষণাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সবচেয়ে বেশি মানসিক রোগে ভুগছিলেন চিকি‍ৎসকরা। চোখের সামনে রোগীর মৃত্যু কিংবা দ্রুত শারীরিক অবস্থার অবনতি দেখে অনেকেই পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন গবেষণা দলের প্রধান তথা নিপসম-এর পরিচালক অধ্যাপক বায়োজিদ খুরশিদ রিয়াজ। অনুষ্ঠানে তিনি জানান, ‘২০২১ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে এক হাজার ৩৯৪ জন স্বাস্থ্যকর্মীর ওপর গবেষণা চালানো হয়। তার মধ্যে চিকি‍ৎসক ছিলেন ৫৯৬ জন, নার্স ছিলেন ৭১৩ জন এবং মেডিকেল টেকনোলজিস্ট ছিলেন ৮৫ জন। যাদের ওপর গবেষণা চালানো হয়েছিল, তাদের প্রত্যেকেই অন্তত এক মাস করোনা রোগীদের চিকি‍ৎসায় যুক্ত ছিলেন।’

সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের ওপর গবেষণা চালানো হয়েছিল তাদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশেরই পিটিএসডি ছিল। তার মধ্যে আবার ৮৩ দশমিক ৬ শতাংশ ছিলেন বিবাহিত। কাজের চাপ বেশি যেমন ছিল, তেমনই প্রয়োজনীয় পিপিই কিট পাননি। ফলে যে কোনও মুহুর্তে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকিতে ছিলেন। করোনা রোগীদের চিকি‍ৎসায় নিয়োজিত অধিকাংশ স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, কাজের চাপে যেমন ক্লান্ত ছিলেন, তেমনই দুঃশ্চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারেননি। পরিবার এবং আত্মীয়স্বজনদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পাশাপাশি নতুন রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ না থাকা এবং লাগাতার নেতিবাচক প্রচার মানসিক চাপকে আরও বাড়িয়ে দিয়েছিল। অধিকাংশ স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, ‘পিটিএসডি’র প্রভাব কম করার জন্য নিয়মিত প্রার্থনা, টিভি দেখা, বই পড়ার ওপরে জোর দিয়েছিলেন।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার