৯৯৯ নম্বরে ডায়াল করে পুলিশের কাছে আত্মসমর্পণ তরুণ জঙ্গির

আত্মসমর্পণকারী তরুণ নব্য জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সঙ্গে জড়িত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কয়েক মাসেই জঙ্গি সংগঠন সম্পর্কে কাটল মোহ। জঙ্গি ডেরা ছেড়ে নিজের পরিবারের কাছে ফিরতে চেয়ে মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছিলেন এক তরুণ। ওই ফোন পাওয়ার পরেই রাজধানীর কোটবাড়ি আটিপাড়ার এক ডেরা থেকে ২৬ বছর বয়সী ওই তরুণকে উদ্ধার করেছে পুলিশ। আত্মসমর্পণকারী তরুণ দেশে গজিয়ে ওঠা নব্য জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। যদিও নিরাপত্তার কারণেই আত্মসমর্পণকারী তরুণ জঙ্গির পরিচয় প্রকাশ করেনি ঢাকা মহানগর পুলিশ। জঙ্গিদের সম্পর্কে আরও তথ্য পেতে পুলিশের পদস্থ আধিকারিকরা ওই তরুণকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদিন বেলা পৌনে বারোটা নাগাদ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে নিজেকে জঙ্গি হিসেবে পরিচয় দিয়ে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে এক তরুণ। কাতর কণ্ঠে ওই তরুণ জানান, ‘তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চান। কিন্তু ভয় পাচ্ছেন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্যদের হাতে ধরা পড়লে খুন হয়ে যেতে পারেন।’ ফোন পাওয়ার পরেই ডিএমপির উত্তরখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইয়াসির আরাফাতকে বিষয়টি জানানো হয়। তিনি উত্তরখান থানার আধিকারিকদের ওই তরুণকে অবিলম্বে উদ্ধারের নির্দেশ দেন। এর পরেই পুলিশ গিয়ে কোটবাড়ি আটিপাড়া থেকে ওই তরুণ জঙ্গিকে উদ্ধার করে।

পুলিশের জেরার মুখে আত্মসমর্পণকারী তরুণ জঙ্গি জানিয়েছে, ‘দেশে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ২০২২ সালের ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসে।  থেকে ঘর ছেড়েছিলেন এক তরুণ। এজন্য তিনি ঘর থেকে টাকা-পয়সাও চুরি করেছিলেন। রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে ডেরা বেঁধে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার হয়ে কাজকর্ম শুরু করেন। অস্ত্র প্রশিক্ষণ নিতে কক্সবাজারেও যাওয়ার কথা ছিল। কিছুদিন বাদেই উপলব্ধি করেন জঙ্গিবাদের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এর পরেই জঙ্গি ডেরা ছেড়ে উত্তরখান থানা এলাকায় এক পরিচিত ব্যক্তির কাছে আশ্রয় নেয়।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক