মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশজুড়ে মাদ্রাসা শিক্ষকদের যৌন লালসার শিকার হয়ে চলেছে খুদে পড়ুয়ারা। ফের এক মাদ্রাসা শিক্ষকের কুকীর্তি প্রকাশ্যে। এবার নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আমান উল্লাহ সাগর। তিনি হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মদন থানায় নির্যাতিতা ছাত্রীর মা যে অভিযোগ দায়ের করেছেন তাতে বলেছেন, ‘আমান উল্লাহ সাগর মদন উপজেলার পাঁচহার গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই মাদ্রাসাতে তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। ওই একই এলাকার বাসিন্দা তিনি। তবে জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। নির্যাতিতা ছাত্রী তার দিদিমার কাছে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করতো। ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক আমান উল্লাহ সাগর ১২ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেন। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখান। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিশুটি মাদ্রাসার শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। এরপর গত মার্চ মাসে শিশুটিকে নিয়ে মদন উপজেলার বেসরকারি মেডিকেলে গাইনি বিশেষজ্ঞ সায়মা আক্তারকে দেখান। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা।’

বিষয়টি জানাজানি হতেই গত ১৮ এপ্রিল ছুটির নাম করে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। শিশুটিকে পরীক্ষা করা চিকি‍ৎসক সায়মা আক্তার জানান, ‘নির্যাতিতা নাবালিকা প্রচণ্ড রক্তশূন্যতায় ভুগছে। তার শরীরে রক্ত নেই। মেয়েরা জন্মের সময় থেকেই ডিম্বাশয়ে ডিম্বাণু নিয়ে জন্মায়। সাধারণত ১১-১২ বছর বয়সে এই ডিম্বাণুগুলো পূর্ণতা পায় এবং প্রথম মাসিকের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। শিশুটি তার জীবনের প্রথম মাসিক হওয়ার অভিজ্ঞতা পাওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শিশুটি এবং তার পরিবার বর্তমানে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।’ মদন থানার ওসি তরিকুল ইসলাম জানান, ‘মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইন তার নিজস্ব প্রক্রিয়া মেনে এগিয়ে যাবে।’

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স