পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর মুখেই সাধারণ মানুষের হেঁশেলে জোর ধাক্কা দিল তারেক রহমানের সরকার। ১২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে সাধারণ মানুষকে এখন থেকে ১২ কেজি গ্যাসের সিলিন্ডার কিনতে হবে এক হাজার ৮৩৭ টাকায়। রবিবার (৪ অক্টোবর) বিকেলে রান্নার গ্যাসের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

গত তিন সপ্তাহ ধরেই দেশে রান্নার গ্যাসের সঙ্কট তুঙ্গে উঠেছে। সাধারণ মানুষকে গ্যাস পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি প্রতিপি সিলিন্ডার কালোবাজারে ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। অনেক দরিদ্র মানুষই গ্যাসের পরিবর্তে কাঠ কিংবা কেরোসিনে রান্নার ক্ষেত্রে ধুঁকেছেন। সরকারের তরফে অবশ্য লাগাতার আশ্বাস দেওয়া হচ্ছে, শিগগিরই রান্নার গ্যাস-সহ জ্বালানির সঙ্কট মিটিয়ে ফেলা হবে। কিন্তু সরকারি আশ্বাসে খুব একটা ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে দেশের বাজারেও। যদিও গত মাসে ১২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানোর কথা জানানো হয়েছিল। ফলে সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল এক হাজার ৫৮৫ টাকা। এপ্রিলের শুরুতে ১২ কেজি এলপিজির দাম বাড়ানো হয় ৩৮৭ টাকা। এরপর একই মাসের ১৯ এপ্রিল আবার বাড়ানো হয় ২১২ টাকা।

বিইআরসি’র তরফে জানানো হয়েছে, এদিন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ৬ পয়সা। সেপ্টেম্বর মাসে যা ছিল ১৩২ টাকা ১২ পয়সা। এছাড়াও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

 

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ