শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শীতলক্ষ্যা নদীতে স্নান করতে নেমে স্রোতের টানে তলিয়ে যাচ্ছিলেন একই পরিবারের পাঁচজন। দূর থেকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়ে সাত-পাঁচ না ভেবেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন স্থানীয় তরুণ সৌরভ মিয়া। দুজনকে টেনে পাড়ে তোলার পর আরেকজনকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যান তিনি। প্রায় ১৯ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হল পরোপকারী সৌরভের নিথর দেহ। তার সঙ্গে আরও দুজনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন একজন। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দমকলের এক আধিকারিক শনিবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছেন, ‘গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) গতকাল দুপুর ১২টার দিকে স্ত্রী–সন্তানকে নিয়ে লাখপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন ওবায়দুল্লাহ। বেলা দুটো নাগাদ পরিবারের ছয় সদস্য নরসিংদীর শিবপুরের শীতলক্ষ্যা নদীতে স্নান করতে যান। স্রোতের টানে এক পর্যায়ে নদীতে তলিয়ে যাচ্ছিলেন শান্তা আক্তার। তাঁকে টেনে ধরতে গিয়ে সন্তান-সহ হাবুডুবু খাচ্ছিলেন বোন শাহীনুর আক্তার। ঘটনা দেখে তাঁদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেন স্থানীয় তরুণ সৌরভ। শিশুসন্তান-সহ শাহীনুরকে উদ্ধার করে পাড়ে পৌঁছে দেন। অন্য আরেকজনকে উদ্ধার করতে গিয়ে নিজেও তলিয়ে যান। এরপর স্থানীয় লোকজন নদীতে নেমে তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও কারও সন্ধান পাননি।

দুর্ঘটনার খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে শিবপুর থেকে দমকল কর্মীরা শীতলক্ষ্যায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে বেশ কয়েক ঘন্টা অভিযান চালালেও নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। শনিবার সকাল সাড়ে ছয়টায় আবার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে ডুবুরি দলের সদস্যরা ওবায়দুল্লাহ ও সৌরভের লাশ উদ্ধার করেন। দুপুরে আরও একজনের দেহ উদ্ধার করা হয়। শিবপুর থানার সাব ইন্সপেক্টর নাদিম হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘উদ্ধার হওয়া সৌরভ ও ওবায়দুল্লাহের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকিজনের খোঁজে রবিবার ফের তল্লাশি অভিযান চলবে।’

 

 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ