মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উ‍ৎখাত করতে শুরু হওয়া আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে মোল্লা মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে ক্রীড়া ও যুব উপদেষ্টার দায়িত্বও সামলেছিলেন। উপদেষ্টা থাকাকালীন নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের নামে কোটি-কোটি টাকা তোলা আদায়ের আবিযোগ উঠেছিল আসিফ মাহমুদের বিরুদ্ধে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের তরফে  জানানো হয়েছে, ‘পাকিস্তানপন্থী জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা তথা তদারকি সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির আভিযোগে তদন্ত শুরু হয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত ১৩ হাজার কোটি টাকার মধ্যে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে’। দু্র্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিদেশে টাকা পাচার করা হয়েছে মুহাম্মদ ইউনুসের মালিকানাধীন ‘গ্রামীণ’ এর মাধ্যম’।

এদিন সাংবাদিক সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, ‘ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের জমানায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ-সহ ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা কাটমানি খেয়েছেন আসিফ মাহমুদ। এ ছাড়া ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের ক্ষেত্রে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আব্দুস সালামকে নিয়োগের বিনিময়ে ১০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। এলজিইডির প্রাক্তন প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খানকে নিয়োগে ৫২ কোটি টাকা এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুল লতিফ খানকে নিয়োগে ৬৫ কোটি টাকা ঘুষ  নিয়েছেন। ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিকভাবে ব্যয় বাড়ানো এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাত করেছেন।’

দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালকের কথায়, ‘উপদেষ্টা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৩ হাজার কোটি টাকা কামিয়েছেন আসিফ মাহমুদ। অবৈধ আয়ের ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তার মধ্যে দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুই‍ৎজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে।’

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ