বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধস- ত্রিফলায় বিদ্ধ বাংলাদেশের সাত জেলা। সোমবার (১৩ জুলাই) বিকেল পর্যন্ত ভয়াবহ বন্যায় দেশের সাত জেলায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। জলবন্দি হয়ে পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।

গত কয়েকদিন ধরে চলা একনাগাড়ে বৃষ্টির পাশাপাশি মেঘালয়-সহ উত্তর ভারতের রাজ্যগুলির পাহাড়ি ঢাল বেয়ে আসা জলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বহু ঘরবাড়ি-গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যার জল। সাতটি জেলার ৫৯টি উপজেলা এবং ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পুরসভা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কোথাও হাঁটু সমান জল তো, কোথাও গলা সমান। ভয়াবহ বন্যার কারণে পাহাড়ি এলাকায় ধসও নেমেছে। তিস্তা-সুরমা সহ একাধিক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে। বন্যার ফলে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে।

সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘গত কয়েকদিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৫৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে। শুধু ওই জেলায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। বন্যাকবলিতদের জরুরি আশ্রয় দেওয়ার জন্য মোট ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র অর্থা‍ৎ ত্রাণ শিবির খোলা হয়েছে। ওই ত্রাণ শিবিরে ৩৮ হাজার ৪২২ জন বিপন্ন মানুষ আশ্রয় নিয়েছেন।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর