ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সি দুই শিশুকে ধর্ষণের অপরাধে নরপিশাচ ধর্ষককে ৬০ বছর কারাদণ্ডের সাজা শোনাল আদালত। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মারুফ হোসেন ওই সাজা ঘোষণা করেন। আসামিকে ৬০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি নুর ইসলাম কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। গত ২০২৫ সালের ১২ মার্চ খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী দুই শিশুকে নিজের ঘরে ডেকে নেন নুর ইসলাম। তার পরে ওই দুই শিশুকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন। ঘটনার পরের দিন ধর্ষিতা এক শিশু জ্বরে আক্রান্ত হয় এবং অন্য শিশুর তীব্র রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এর পরে নির্যাতিতা এক শিশুর মা এ ঘটনায় এক শিশুর মা কাহালু থানায় অভিযুক্ত নূর ইসলামের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে নুর ইসলামকে গ্রেফতার করা হয়।

তদন্ত শেষে নুরের বিরুদ্ধে চার্জশিটে ধর্ষণের অভিযোগ আনা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দুই শিশুকে ধর্ষণের দায়ে নুরকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সরকারি আইনজীবী আব্দুল মান্নান জানিয়েছেন, ‘আসামি নুরকে ৩০ বছর করে মোট ৬০ বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছে। আইন অনুযায়ী একটি সাজা ভোগের পর অপর সাজা শুরু হবে। এ ছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার এক লাখ টাকা আদায় করে নির্যাতিতা শিশুদের পরিবারকে দেওয়ার ব্যবস্থা করা হবে

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?