১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর পল্লবীর আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণ-হত্যা মামলার শুনানি মাত্র ১৬ দিনেই শেষ হল। আগামী রবিবার (৭ জুন) মামলার রায় ঘোষণার কথা জানিয়েছেন ঢাকার শিশু হিংসা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন।

গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর বের হয়েছিল পল্লবীর বাসিন্দা সাত বছরের রামিসা আক্তার। সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। পাশের ফ্ল্যাটের সামনে মেয়ের একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং আশপাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দেখতে পান সোহেল রানার শোওয়ার ঘরের মেঝেতে রামিসার খণ্ডিত দেহ। শরীর থেকে বিচ্ছিন্ন মাথা পড়ে রয়েছে বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের পর ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে হেফাজতে নেয়। মোবাইল ফোনের লোকেশ ট্র্যাক করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গত ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা চার্জশিটকে মান্যতা দিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে চার্জ গঠন করা হয়। গত সোমবার শুনানিতে সরকারি আইনজীবী আদালতে জানান, ধর্ষণের পর তথ্য-প্রমাণ লোপাটে রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুইয়ে ফেলা হয়। মঙ্গলবার টানা ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল। ওই দিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারসহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক তথ্য উঠে আসে। আজ বৃহস্পতিবার (৪ জুন) শুনানি শেষ হয়। সরকারি আইনজীবীর তরফে ভয়ঙ্কর ও নৃশংস ঘটনা সংগঠিত করার জন্য আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড চাওয়া হয়।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা