সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: ছিনতাইকারী ও মাদকপাচারকারীদের ধরতে গিয়ে বেঘোরে প্রাণ গেল এক হিন্দু পুলিশ কর্মীর। আজ শুক্রবার (২২ মে) প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে ইমন আচার্য নামে ওই পুলিশ কর্মীকে খুন করেছে ছিনতাইবাজ ও মাদকপাচারকারী। এদিন দুপুরে সিলেটের ক্বীনব্রিজ এলাকায় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। খুনের ঘটনায় ইতিমধ্যেই আসাদুল আলম বাপ্পি নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ মনজুরুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, এদিন দুপুরে খবর পেয়ে মাদকপাচারকারী ও ছিনতাইবাজদের পাকড়াও করতে ক্কীন ব্রিজ এলাকায় যায় র‍্যাবের একটি দল। ওই দলে ছিলেন ইমন আচার্য নামে এক হিন্দু পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে পৌঁছে তিনি এক দুষ্কৃতীকারীকে তাড়া করে ঝাপটে ধরেন। ঠিক তখনই ওই মাদকপাচারকারী ধাক্কা মেরে ইমনকে ফেলে দিয়ে ছুরি দিয়ে উপর্যুপরি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ইমন। তখন তাঁর বুকের বাম পাশে ছুরি গেঁথে দেন হামলাকারী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইমন আচার্যকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’

প্রকাশ্য রাস্তায় একজন পুলিশ আধিকারিককে কুপিয়ে খুনের ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। ইমনবাবুর সঙ্গে থাকা অন্যান্য আধিকারিকরাও খানিকটা হতচকিত হয়ে পড়েন। পরে সম্বি‍ৎ ফিরে পেয়ে হামলাকারী আসাদুলকে তাড়া করেন।  তাড়া খেয়ে তোপখানা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে এক শিশুর গলায় ছুরি ধরে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাঁকে আটক করেন।

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন