‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কক্সবাজারের টেকনাফে পুর  কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ খুনের ঘটনায় পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। হাসিনা-সহ তাঁর সাত সঙ্গীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করার জন্য সরকারি আইনজীবীকে মঙ্গলবার (২৫ অগস্ট) নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক। পাশাপাশি একই মামলায় কক্সবাজার-৪ আসনের প্রাক্তন সাংসদ আবদুর রহমান বদি-সহ চার আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজারের টেকনাফের পুর কাউন্সিলর একরামুল হককে এনকাউন্টারে হত্যা নিয়ে গত ২৬ জুলাই শেখ হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জশিট) দাখিল করে সরকারি আইনজীবী। মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়া অন্যান্য আসামিরা হলেন-প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন আইজিপি বেনজীর আহমেদ, প্রাক্তন সেনা আধিকারিক রুহুল আমিন, আশেকুর রহমান এবং সেনা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) প্রাক্তন আধিকারিক নাজমুস সাকিব মাহমুদ,  ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, র‍্যাবের প্রাক্তন মহাপরিচালক (ডিজি) আনোয়ার লতিফ খান ও প্রাক্তন সাংসদ আবদুর রহমান বদি।

ইতিমধ্যে প্রাক্তন সেনা আধিকারিক মিফতাহ উদ্দিন-সহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সকালে ট্রাইব্যুনালে চার ধৃতকে হাজির করা হয়। সরকারি আইজনীবীর আর্জিতে সাড়া দিয়ে শেখ হাসিনা-সহ সাত পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যেহেতু পলাতকরা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তাই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জুলাইয়ের গণহত্যার জন্য মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক