দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দ্বিতীয় বিয়ে করা নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। সতীনকে ঘরে আনার প্রতিশোধ নিতে তক্কে-তক্কে ছিলেন স্ত্রী। অবশেষে বদলা নিয়েছেন। দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায়। গুরুতর আহত স্বামী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় বিয়ে করার ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরেই পেশায় ভ্যান চালক মোহাম্মদ রাসেলের সঙ্গে তার প্রথম স্ত্রী মণির বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় রাসেলের হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে পা ও পুরুষাঙ্গে এলোপাথাড়ি কোপাতে থাকেন স্ত্রী মণি। আক্রান্ত রাসেলের চি‍ৎকার শুনে পরিবারের বাকি সদস্যরা ঘরে ঢুকে চমকে ওঠেন। ফিনকি দিয়ে বের হওয়া রক্তে পুরো শরীর ভিজে গিয়েছে রাসেলের।

পরিবারের সদস্যরাই রাসেলকে দ্রুত উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম সংবাদমাধ্যমকে জানান, ‘দ্বিতীয় বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাসেল ও তার প্রথম স্ত্রী মণির মধ্যে ঝামেলা চলছিল। ঘুমন্ত অবস্থায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন স্ত্রী মণি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত স্ত্রী মণিকে গ্রেফতার করেছে।’

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

তরুণ প্রজন্মের লাইফস্টাইলই ডেকে আনছে বিপদ, কম বয়সেই বাড়ছে গলব্লাডার স্টোনের ঝুঁকি

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

প্রতিদিন পেঁপে খেলেই কামাল, হজম, হার্ট ও ত্বকের সুরক্ষায় মিলবে একাধিক উপকার

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর