বাংলাদেশের সমাজসেবী-সহ ম্যাগসাইসাই পেলেন চার জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের সমাজসেবী-সহ ৪ জন। ভারতের চিকিৎসকের নাম ও রয়েছে সেই তালিকায়। বৃহস্পতিবার র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার বিজয়ী হিসেবে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। এই বছর র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এই  পুরস্কার দেয়।

এবছর র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন  ভারতের রবি কান্নান আর., বাংলাদেশের সমাজসেবী করভি রাখসান্দ, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের। ভারতের রবি কান্নান পেশায় চিকিৎসক। আসামে দরিদ্র মানুষদের ক্যানসার চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ বাংলাদেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস তাঁর দেশে পরিবেশ ও আদিবাসী সংস্কৃতি রক্ষায় কাজ করছেন। সেই সঙ্গে টেকসই ও স্বাধীন খাদ্য সরবরাহ ব্যবস্থায় তাঁর অবদান রয়েছে। শান্তি আলোচনার মধ্যস্ততায় নারীদের অংশগ্রহণ নিয়ে কাজ করেন ফিলিপাইনের মিরিয়াম।

এই পুরস্কারটি ফিলিপিন্সের তৃতীয় রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের নামে নামাঙ্কিত। ১৯৫৭ সালে এই পুরস্কার দেওয়া হয়। এশিয়ার নোবেল পুরস্কার নামেও এই পুরস্কার খ্যাত। জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত