৫ সেপ্টেম্বর নয়াদিল্লি সফরে আসছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর সরকারি সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিন বছর বাদে ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina)। নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ভারতের রাষ্ট্রপতি (Indian President) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। প্রধানমন্ত্রীর সরকারি সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sk Hasina) নয়াদিল্লি সফরের সঙ্গী হচ্ছেন বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রকের সচিব। তাছাড়া দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী নেতারাও সফরসঙ্গী হচ্ছেন। ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu)। বিমানবন্দরে দেওয়া হবে গার্ড অফ অনার। পরে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সফরকালে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankarh) ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গেও সৌজন্য  সাক্ষাৎ করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘হায়দরাবাদ হাউস’ (Hyderabad House)-এ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

আসন্ন সফরে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CII) আয়োজিত এক আলোচনাসভাতেও যোগ দেবেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ ও গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ সদস্যের উত্তরসূরিদের হাতে ‘মুজিব স্কলারশিপ’ও তুলে দেবেন। আগামী ৮ সেপ্টেম্বর সফর শেষে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের