তারেক জিয়াকে ‘জুয়াড়ি’ বলে কটাক্ষ শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে বিঁধতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াকে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রয়াত রাষ্ট্রপতি কিয়াউর রহমানের ছেলেকে ‘জুয়াড়ি’ বলে কটাক্ষ করেছেন। শনিবার দেশের ৬টি জেলায় ভার্চুয়ালি নির্বাচনী ভাষণ দিতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেই বসেন, ‘তারেক জিয়ার নির্দেশে দেশে অগ্নিসন্ত্রাস চলছে। তারেক জিয়ার কিচ্ছু হবে না। সে জুয়া খেলে ভালোই থাকবে। কিন্তু যারা তারেকের নির্দেশে অগ্নি সন্ত্রাস করছে, তাদের পাপের ভাগিদার হতে হবে। মানুষ আগুন সন্ত্রাসের প্রতিশোধ নেবেই।’

আগামী ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। ওই নির্বাচন অবশ্য বয়কট করেছে বিএনপি, বাম-সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলি। শুধু অংশ নিচ্ছে শাসকদল আওয়ামী লীগ ও তাদের লেজুর সংগঠন হিসাবে পরিচিত সাইনবোর্ড সর্বস্ব বেশ কয়েকটি সংগঠন। গত বুধবার থেকেই দলীয় প্রার্থীদের হয়ে ভোটপ্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এদিন কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙ্গামাটি এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটার দলীয় প্রার্থীদের হয়ে ভার্চুয়ালি ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা। দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘বিএনপি কোনও রাজনৈতিক দল নয়, ওরা সন্ত্রাসী। ওরা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে চলছে। বিএনপি অতীতের মতোই নির্বাচন প্রতিহত করার নামে ভয়ঙ্করভাবে অগ্নিসন্ত্রাস করে চলেছে। বিএনপি-জামায়াতের হাতে এই দেশ কখনই নিরাপদ নয়। এদের হাত থেকে দেশরক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে, দেশের উন্নয়নের ধারা বজায় রাখা যাবে না।’

 

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির