চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবার মুক্তিযুদ্ধের গণহত্যাকারীদের স্মরণে শোকপ্রস্তাব পাশ করেছিল বিএনপি সরকার। এবার এক ধাপ এগিয়ে রাজাকারদের ‘মুক্তিযোদ্ধার’ তকমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানপ্রেমী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ মার্চ) রাজাকার পরিবারের সন্তান তথা মুক্তিযোদ্ধা মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমেদ আজম খান দাবি করেছেন, ‘রাজাকারদের তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম ঢুকে গিয়েছে। তাই ওই তালিকা সংশোধন করা হবে। রাজাকারদের মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হবে।’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এমন ঘোষণার পরেই বাংলাদেশ জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘জিয়াউর রহমান যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে কয়েকশো মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝুলিয়ে রাজাকারদের পুনর্বাসন দিয়েছিলেন, তারেক রহমান সেই পথেই এগোচ্ছেন। একাত্তরের মুক্তিযুদ্ধকে চিরতরে মুছে ফেলার উদ্যোগ নিয়েছেন।’

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর দীর্ঘ ১৭ বছর বাদে ক্ষমতায় ফিরেই পূর্বসূরি মোল্লা মুহাম্মদ ইউনূসের পদাঙ্ক অণুসরণ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তারেক রহমান। গত ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়াকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে জেলে পোরা হয়েছে। এমনকি গতকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুক্তিযোদ্ধাদের স্মরণ করা না হলেও স্বাধীনতার লড়াইয়ে পাক হানাদার বাহিনীর দোসর হয়ে সাধারণ মানুষকে নির্বিচারে খুন করা রাজাকারদের স্মরণ করা হয়েছিল। তারেকের মন্ত্রিসভায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিংবা গয়েশ্বর চন্দ্র রায়ের ঠাঁই না হলেও ১৫ জন রাজাকার পরিবারের সন্তানের জায়গা হয়েছে। আর এবার রাজাকারদেরই মুক্তিযোদ্ধা বানানোর জন্য উঠেপড়ে লেগেছেন তারেকের বিশ্বস্ত পাত্র তথা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী আহমেদ আজম খান।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে টাঙ্গাইলে পাক হানাদার বাহিনীর অন্যতম দোসর ছিলেন আহমেদ আজম খানের দাদু ও বাবা। দুজনেই ছিলেন আল শামস বাহিনীর কমান্ডার। এদিন বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার ঘোষণা করেন আহমেদ আজম খান। সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজাকারের  তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অনিচ্ছাকৃতভাবে ঢুকে গিয়েছে। একই সঙ্গে তালিকায় কিছু ভুয়ো মুক্তিযোদ্ধার নামও রয়েছে, যাদের চিহ্নিত করে সংশোধন করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ