নবীকে কটাক্ষ করে কবিতা লেখার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার কবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পরেই মতপ্রকাশ আর বাক স্বাধীনতার অধিকারের গঙ্গাপ্রাপ্তি ঘটেছে। এবার হযরত মহম্মদকে নিয়ে কটাক্ষ করে কবিতা লেখার অভিযোগে সোহেল হাসান গালিব নামে এক কবিকে বইমেলা থেকে তুলে নিয়ে গিয়েছে ঢাকা গোয়েন্দা পুলিশ। যদিও পুলিশের তরফে গ্রেফতারির কথা স্বীকার করা হয়নি। ফলে এক অজানা আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন গালিবের পরিবারের সদস্য ও অনুরাগীরা। অনেকেই ফেসবুকে পোস্ট করে নিজেদের উদ্বেগপ্রকাশ করেছেন। কী অপরাধে গালিবকে গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়েও ঢাকা পুলিশের শীর্ষ কর্তাদের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে ছাত্র জোটের সঙ্গেই ছিলেন গালিব। কিন্তু সম্প্রতি তার একটি কবিতা নিয়ে চটে যায় মুসলিম মৌলবাদীরা। ওই কবিতায় ‘নবীকে’ কটাক্ষ করার অভিযোগ ওঠে। গত কয়েকদিন ধরেই গালিবের বিরুদ্ধে সমাজমাধ্যমে ব্যাপক প্রচার চালায় মৌলবাদী এবং জঙ্গিরা। এমনকি তাকে উপযুক্ত সবক শেখানো হবে বলেও হুঙ্কার ছাড়ে। বইমেলাতে যেভাবে তসলিমা নাসরিনের বই প্রকাশ করা ‘সব্যসাচী’র স্টলে হামলা চালিয়েছিল হিযবুত তাহরীর জঙ্গিরা, সেই ভাবেই গালিবের বই প্রকাশকারী প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’-এর স্টলে হামলা চালানোর হুঙ্কারও দেওয়া হয়।

ওই হুঙ্কারের মধ্যেই গত বৃহস্পতিবার গালিবকে তুলে নিয়ে যায় ঢাকা গোয়েন্দা পুলিশ। কিন্তু গ্রেফতারের পরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কী অপরাধে পাকড়াও করা হয়েছে, তা নিয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের তরফে কিছু বলা হয়নি। গ্রেফতারের পরে ভাইয়ের সঙ্গে বৃহস্পতিবার রাতে শেষ বারের মতো কথা বলেছেন গালিবের দাদা নাজমুল হুদা। তার পরে আর যোগাযোগ করতে পারেননি।

গালিবকে গ্রেফতারের বিরুদ্ধে গর্জে উঠেছেন কবি-সাহিত্যিকদের একাংশ। সাহিত্য পত্রিকা ‘লোক’ সম্পাদক অনিকেত শামীম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘গালিবের জীবন আজ বিপন্ন। তাকে রক্ষায় সচেতন লেখক-শিল্পীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তার (গালিব) একটি কবিতা নিয়ে সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে উগ্র জঙ্গিগোষ্ঠী ও ধর্মান্ধ কিছু মানুষ তার জীবনকে বিপন্ন করে তুলছে; তারা মব তৈরির চেষ্টা করছে। গালিব এখন কোথায় আছে কেউ হদিস করতে পারছেন না। আমি মনে করি, গালিবের বিরুদ্ধে যারাই আজ মব তৈরির চেষ্টা করছে, তারা বাড়াবাড়ি করছে। তাদের এই বাড়াবাড়ি ও বিশৃঙ্খল আচরণ কোনও শুভ পরিণাম বয়ে আনবে না। যদিও গালিব সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলে এই মব সৃষ্টিকারীদের সঙ্গেই সুর মিলিয়ে ছিল। তথাপি তারা তাকে ভুল বুঝেছে।’

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের