করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

রাজ্যজুড়ে শোকদিবসের ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনার পরের দিন শোক প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এই তথ্য দিয়েছেন।

প্রেস সচিব জানিয়েছেন, ভারতের উড়িষ্যায় একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শতশত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে, বালেশ্বরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় রাজ্যজুড়ে শোকদিবসের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ৩ জুন শনিবার একদিনের জন্য শোক পালনের নির্দেশ দিয়েছেন তিনি। ওড়িশা সরকারের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ওড়িশার তথ্য ও জনসংযোগ দফতরের তরফে শনিবার এই কথা জানানো হয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে গিয়েছিল বাংলার প্রতিনিধি দল। মন্ত্রী মানস ভূঁইয়ার নেতৃত্বে এই দলে আছেন সাংসদ দোলা সেন এবং পশ্চিম  মেদিনীপুর জেলার এডিএম সুমন মহান্তি। ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাড়হিম ঘটনা হাওড়ায়! সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …