পয়লা বৈশাখে এপার বাংলার বাঙালির পাতে পদ্মার ইলিশ? সিদ্ধান্ত নেবেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই পয়লা বৈশাখ। বাঙালির চিরন্তন প্রাণের উ‍ৎসব। নতুন বছরের প্রথম দিনে বরাবরই ভাল-মন্দ দিয়ে ভুরিভোজ সারেন বাঙালিরা। সেই ভুরিভোজের ক্ষেত্রে পাতে ইলিশ থাকলে তো কথাই নেই। ওপার বাংলার বাঙালিরা পয়লা বৈশাখের দিন ব্যাগ হাতে বাজারে গিয়ে খোঁজেন এপার বাংলার পদ্মার ইলিশ। তবে এবার পয়লা বৈশাখে ওপার বাংলার বাঙালির পাতে পদ্মার ইলিশ পড়বে কিনা, তা নিয়ে খানিকটা সংশয় দেখা দিয়েছে। কেননা ওপার বাংলায় পদ্মার ইলিশ রফতানি নিয়ে সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ‘পয়লা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

মন্ত্রী জানান,ইলিশ সম্পদ রক্ষায় ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। ওই সময় খোকা ইলিশ ধরা,  বিক্রি ও মজুত নিষিদ্ধ থাকবে। এই এক সপ্তাহ সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে।’  ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে তিনি জানান, ‘সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রফতানি করে না। তবে সৌজন্য হিসেবে কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর তা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

উল্লেখ্য শেখ হাসিনা জমানায় প্রতি বছরই পয়লা বৈশাখ ও দুর্গাপুজোয় ওপার বাংলা-সহ ভারতে ইলিশ রফতানি করা হতো। কিন্তু ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় দুই দেশের সম্পর্ক বিষিয়ে গিয়েছিল। তারেক রহমান ক্ষমতায় আসার পরে তেমন উন্নতি ঘটেনি বিষিয়ে যাওয়া সম্পর্কে।

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ অগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭