হাসিনা সরকারকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিল কোটা আন্দোলনকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ জুড়ে কার্ফু প্রত্যাহার ও ইন্টারনেট পরিষেবা চালুর জন্য হাসিনা সরকারকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিল কোটা আন্দোলনকারীরা। আগামিকাল মঙ্গলবার রাত ১২টার মধ্যেই কার্ফু প্রত্যাহারের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা ফেরানোর শর্ত দেওয়া হয়েছে প্রশাসনকে। ওই শর্ত পালন না হলে বুধবার থেকে ফের ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি শুরু হবে বলে সোমবার জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। পাল্টা হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি জানিয়েছেন, ‘আরও শক্ত হাতে আন্দোলন দমন করা হবে এবং  দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে।’

কোটা আন্দোলন ঘিরে গত ১৪ জুলাই থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। পুলিশ-র‍্যাব সহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এখনও পর্যন্ত ১৭৪ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে গত মঙ্গলবার থেকেই দেশে মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে দেশ জুড়ে জারি হয়েছে কার্ফু। নামানো হয়েছে সেনাবাহিনী। কার্ফুর মাঝেই শনি ও রবিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। দু’দিনে প্রাণ হারিয়েছেন ৩০ জন। তার মধ্যে দুই পুলিশ কর্মীও রয়েছেন।

পরিস্থিতির সামান্য উন্নতি ঘটলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফলে আগামিকাল মঙ্গলবারও (২৩ জুলাই) দেশ জুড়ে কার্ফু জারি থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কার্ফু জারি থাকায় মঙ্গলবার ফের দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রক। এর আগে শুক্রবার রাতে কার্ফু জারির পর রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। হিংসা ও কার্ফুর কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাঙ্ক থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিন কোটা আন্দোলন মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের কাছে মোট চার দফা শর্ত দেওয়া হয়েছে। ওই শর্ত মেনে নেওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়ও দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে শর্ত পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার