বাংলাদেশে কার্ফুর মাঝেই শনিতে নিহত ২ পুলিশ কর্মী-সহ ১১

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে ক্রমাগত রক্ত ও প্রাণ ঝরছে। শনিবার কার্ফু ও সেনা টহলের মাঝেই রাজধানী ঢাকা-সহ বিভিন্ন প্রান্তে পুলিশ ও ছাত্রলীগের ক্যাডারদের সঙ্গে আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মী রয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও শতাধিক আন্দোলনকারী। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকি‍ৎসাধীন রয়েছেন অনেকে।শুধুমাত্র রাজধানী ঢাকাতেই মারা গিয়েছেন ১০ জন। আর সাভারে মারা গিয়েছেন একজন।

অন্যদিকে, শুক্রবার রাত থেকে জারি হওয়া দেশ জুড়ে কার্ফুর মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রবিবার বেলা তিনটে পর্যন্ত সারা দেশে কার্ফু বলব‍ৎ থাকবে। বেলা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে যাতে  যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় দোকান, বাজার সারতে পারেন।প্রথমে জানানো হয়েছিল রবিবার বেলা দশটা পর্যন্ত কার্ফু বলব‍ৎ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পৌরাহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকেই কার্ফুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দেশ জুড়ে কার্ফু জারি হলেও শনিবার সকাল থেকেই ফের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন কোটা আন্দোলনকারীরা। ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ী ছাড়াও, রামপুরা-বনশ্রী, বাড্ডা, মিরপুর, আজিমপুরে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো ছাড়াও সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এদিন নতুন করে আরও ১১ জনের মৃত্যু হওয়ায় চলতি আন্দোলনে এ নিয়ে তিনদিনে ১১২ জন প্রাণ হারালেন। আন্দোলন দমাতে চেষ্টার কসুর রাখছে না শেখ হাসিনা প্রশাসন। কোটা আন্দোলনকারীদের পাশাপাশি গণহারে বিরোধী দল বিএনপি’র নেতাদের গ্রেফতার শুরু হয়েছে। বেগম খালেদা জিয়ার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির পাশাপাশি গ্রেফতার করা হয়েছে নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীদের মতো প্রথম সারির নেতাদের।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক