‘ঘরে বসে থাকার অবস্থা নেই’, কোটা আন্দোলনের সমর্থনে রাস্তায় নামলেন মোশাররফ করিম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনকারীর সমর্থনে রাস্তায় নামলেন অভিনেতা মোশাররফ করিম-আজমেরী হক বাঁধনরা। অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও কেন রাস্তায় নামা তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। তাই রাস্তায় নেমেছি।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৫ দিনের বেশি সময় ধরে অগ্নিগর্ভ বাংলাদেশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুই শতাধিক তরতাজা প্রাণ ঝরেছে। কোটা আন্দোলনে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে নখদাঁত বের করে গণহারে গ্রেফতার শুরু করেছে পুলিশ। কোটা আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পড়ুয়াদের গ্রেফতার করা চলেছ। কার্যত দেশে রাজনৈতিক অচলাবস্থা চলছে।

দেশ জুড়ে চলা পরিস্থিতির বিরুদ্ধে এদিন ঢাকার প্রাণকেন্দ্র মানিক মিঁয়া অ্যাভিনিউতে সকাল থেকেই সত্যাগ্রহ অবস্থানে সামিল হন  চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। সেই দলে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমও। অবস্থান মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা মূলত সকল মানুষের পক্ষে। দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নেই।  আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এসব দেখতে চাই না। আমরা এগুলোর বাইরে থাকতে চাই।’

এদিন দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে কোটা আন্দোলনকারীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী, নূরুল আলম আতিক, আকরাম খান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, আলোকচিত্রী মুনেম ওয়াসিফ, তাসলিমা আকতার লিমা, শিল্পী ঋতু সাত্তার, তানজিম ওয়াহাব, কণ্ঠশিল্পী শিবু কুমার শীল প্রমুখ।

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে ঈশ্বরসম’, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে