কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে শোকপালন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে প্রাণহারাদের স্মরণে মঙ্গলবার দেশ জুড়ে শোকপালন করা হবে। মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানে নিহতদের উদ্দেশে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়েছিল রাজধানী ঢাকা-সহ গোটা দেশ। টানা চার দিন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-র‍্যাবের সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে দাঁড়িয়েছিল। বেসরকারি মতে, দেশজুড়ে আন্দোলন ঘিরে ঘটে চলা হিংসায় (পুলিশের গুলিও রয়েছে) দুই শতাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও সরকারি হিসাব অনুযায়ী, ১৫০ জন মারা গিয়েছেন। পরিস্থিতি সামলাতে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়। পাশাপাশি নামানো হয় সেনা। যার ফলে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা ও পুলিশের উগ্র মনোভাব নিয়ে রিপোর্ট পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও রিপোর্ট পেশ  করেন। ওই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর পরেই কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (ক্যাবিনেট) মাহবুব হোসেন জানান, ‘মঙ্গলবার দেশ জুড়ে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশজুড়ে শোক পালন করা হবে। কালো ব্যাজ পরিধান করে শোক পালন করা হবে।’ তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে না।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক