এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম ফের বাড়ল ৪৬ টাকা

আজ রবিবার মধ্যরাত থেকেই বর্ধিত দাম কার্যকর হবে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এ যেন অনেকটাই মড়ার উপরে খাঁড়ার ঘা। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তার উপরে রান্নার গ্যাসের দাম লাগাতার বাড়িয়ে চলছে সরকার। রবিবার ফের এক ধাক্কায় রান্নার গ্যাসের বারো কেজির সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে ১২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার ২৯৭ টাকা। আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে বর্ধিত দাম।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসে দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত অক্টোবর মাসে দেশে বারো কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১২০০ টাকা। নভেম্বরে সিলিন্ডার পিছু ৫১ টাকা বাড়ানো হয়। আর ডিসেম্বর মাসের জন্য বাড়ানো হয়েছে ৪৬ টাকা। অর্থাৎ দুমাসে বেড়েছে ৯৭ টাকা। যদিও সরকারি ক্ষেত্রের জন্য এলপিজির দাম বাড়ানো হয়নি। সিলিন্ডারের দাম ৫৯১ টাকা রাখা হয়েছে।

এদিন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল সাংবাদিক সম্মেলনে জানান, চলতি মাসে গ্রাহকদের রান্নার গ্যাস কিনতে হবে বাড়তি দামে। গত মাসের তুলনায় পকেট থেকে ৪৬ টাকা বাড়তি খসাতে হবে। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটারে ৬১ টাকা ৪০ পয়সা রাখা হচ্ছে। বিশ্ববাজারে দাম কমলেও কেন দেশীয় বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি বিইআরসির চেয়ারম্যান। রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে গরিব মানুষকে ফের গ্যাস ছেড়ে কাঠ কিংবা কয়লায় রান্না করার রাস্তায় ফিরতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’