বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ তাণ্ডব, একদিনে মৃত্যু ১৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সচেতনতামূলক প্রচার চালিয়েও লাভ হচ্ছে না। সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু সংক্রমণ। কার্যত মহামারীর রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুর বলি হয়েছেন ১৩ জন। এখনও পর্যন্ত এটিই একদিনে মৃত্যুর রেকর্ড। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১২৭ জন। তার মধ্যে শুধু চলতি মাসেই প্রাণ হারিয়েছেন ৮০ জন। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৩ জন।

চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুর যে তাণ্ডব লক্ষ্য করা হয়েছে তা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, যেভাবে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চলতি বছরেই দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর রেকর্ড তৈরি হতে পারে। ডেঙ্গুতে গত বছর সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী থেকেছিল দেশ। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ২৮১ জনের। তার আগের বছর অর্থা‍ৎ ২০২১ সালে প্রাণ হারিয়েছিলেন ১০৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৯ জন। আর আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৫ হাজার ৫৬৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত