চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় প্রাণ হারালেন ১৯ জন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দীর্ঘ হচ্ছে ডেঙ্গুর মৃত্যুমিছিলের সারি। গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৯ জন। এ নিয়ে চলতি বছরেই মৃত্যু হল ৯২৮ জনের। নতুন করে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩,০৩৩ জন।

চলতি বছরে দেশে ডেঙ্গু সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। মৃতের সংখ্যা গত ২২ বছরের মধ্যে নয়া রেকর্ড তৈরি করেছে। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের ভিড় উপচে পড়েছে। হাসপাতালে আক্রান্ত রোগীদের রাখার জন্য জায়গার সঙ্কুলান হচ্ছে না। রাজধানী ঢাকা এবং ঢাকা সংলগ্ন জেলাগুলিতেই মারণ জ্বরের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮০১ জন ও ঢাকার বাইরের দুই হাজার ২৩২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৫৮১ জন। তাদের মধ্যে ৭৯ হাজার ৭১৬ জন রাজধানীর বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৪২ জন। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা বুঝে উঠতে পারছেন না স্বাস্থ্য আধিকারিকরা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক প্রচার চলছে। কিন্তু তাতে খুব একটা ফল মিলছে না। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য শেখ হাসিনা সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ