ফের আছড়ে পড়ল করোনার সুনামি, শনাক্তের হার ১১ শতাংশ ছুঁইছুঁই

টানা ২০ দিন বাদে ফের মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর (Covid Death) কোলে লুটিয়ে পড়েছেন একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের (Coronavirus)  সুনামি আছড়ে পড়ল। গত ২৪ ঘন্টায় এক লাফে শনাক্তের হার (Positivity Rate) ১০ শতাংশের গণ্ডি ছাঁড়িয়ে ১১ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। অর্থা‍ৎ প্রতি ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। শুধু তাই নয়, টানা ২০ দিন বাদে ফের মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর (Covid Death) কোলে লুটিয়ে পড়েছেন একজন। নতুন করে সংক্রমিত (New Positive Case) হয়েছেন ৮৭৩ জন। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ফের লকডাউনের (Lockdown) রাস্তায় হাঁটার কথা ভাবছেন স্বাস্থ্য আধিকারিকরা।

গত কয়েকদিন ধরেই দেশে করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। রবিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৫৯৬ জন আর পজিটিভিটি রেট বেড়ে হয়েছিল সাত দশমিক ৩৮ শতাংশ। আর ২৪ ঘন্টার ব্যবধানে আগের দিনের চেয়ে আরও ঊর্ধ্বমুখী সংক্রমণ ও শনাক্তের হার। সোমবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। নতুন করে ৮৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে।’  

পাশাপাশি টানা ২০ দিন বাদে ফের মারণ ভাইরাসের ছোবলে একজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৯ হাজার ১৩২ জন। সবচেয়ে উদ্বেগের হল, অ্যাকটিভ কেসের সংখ্যা দ্রুতই বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন মাত্র ৯২ জন। অর্থা‍ৎ একদিনে ৭৮২টি অ্যাকটিভ কেস বেড়েছে।

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা