বাংলাদেশেও থাবা করোনার JN.1 সাব ভ্যারিয়েন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের পরে এবার বাংলাদেশেও থাবা বসাল করোনার নয়া উপ প্রজাতি জেএন.১। এখনও পর্যন্ত পাঁচ জনের শরীরে করোনার নয়া উপপ্রজাতি শনাক্ত হয়েছে। যাদের শরীরে জেএন.১ শনাক্ত হয়েছে তাঁদের কেউই বিদেশ ভ্রমণ করেননি। ফলে নতুন করে উদ্বেগ বাড়ছে। যদিও করোনার নতুন উপ প্রজাতির থাবা রুখতে এখনই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে না বলে স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন। যদিও আগাম সতর্কতা হিসাবে গত ১৩ জানুয়ারি স্বাস্থ্যকেন্দ্র-সহ একাধিক স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।  

পড়শি দেশ ভারতে গত মাস তিনেক ধরেই থাবা চওড়া করছে জেএন.১ সাব ভ্যারিয়েন্ট। বুধবার পর্যন্ত দেশটির ১৭ রাজ্যে ১,২২৬ জনের শরীরে করোনার নয়া ধরন শনাক্ত হয়েছে। তার মধ্যে কর্নাটকেই আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। তাছাড়া অন্ধ্র প্রদেশে ১৮৯ , মহারাষ্ট্রে ১৭০, কেরলে ১৫৬, পশ্চিমবঙ্গে ৯৬, তামিলনাড়ুতে ৮৮, গুজরাতে ৭৬, রাজস্থানে ৩৭, তেলেঙ্গানায় ৩২, ছত্তিশগড়ে ২৫ জনের শরীরেও নয়া উপ প্রজাতির হদিশ মিলেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, গত কয়েকদিনে বাংলাদেশে ৫ জনের শরীরে জেএন.১ সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তার মধ্যে একজন ঢাকার বাসিন্দা। বাকি চার জন ঢাকার বাইরের বাসিন্দা। আক্রান্ত পাঁচ জনই বর্তমানে সুস্থ রয়েছেন। যেহেতু আক্রান্ত পাঁচ জনের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই, তাই কীভাবে জেএন.১ সাব ভ্যারিয়েন্ট তাঁদের শরীরে থাবা বসাল তা ভেবে পাচ্ছেন না স্বাস্থ্য আধিকারিকরা।

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের