আর্থিক সঙ্কট সামলাতে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলছে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (রিজার্ভ) ক্রমশই তলানিতে এসে ঠেকছে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রথম দফায় দেড় বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বিশ্ব ব্যাঙ্ক, এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (এআইআইবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার কাছ থেকে আরও চার বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আইএমএফ সহ দাতা সংস্থাগুলি নিরাশ করবে না বলে আশাবাদী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত কয়েক মাস ধরেই কার্যত অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে দেশ। পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ নেওয়ায় প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে। আর্থিক সঙ্কটের কারণে বিদেশ থেকে জ্বালানি কিনতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে। একদিকে পেট্রল-ডিজেলের দাম যেমন এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছে, তেমনই ঘন্টার পরে ঘন্টা লোডশেডিং পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। লোডশেডিংয়ের কারণে শুধু জনজীবন যে অতিষ্ঠ হয়ে উঠেছে তাই নয়। ব্যবসা-বাণিজ্যও লাটে উঠতে চলেছে।

যে হেতু আর ১৫ মাস বাদে দেশে সাধারণ নির্বাচন, তাই সাধারণ মানুষের ক্ষোভ সামলাতে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে আইএমএফ সহ আন্তর্জাতিক দাতা সংস্থার দ্বারস্থ হল সরকার। লন্ডনের এক দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষা‍ৎকারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, ‘জলবায়ু সঙ্কট মোকাবিলা ও বাজেট ঘাটতি পূরণের জন্য মোট চারশো কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ উল্লেখ্য অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের পক্ষে  আইএমএফের কাছে ঋণের জন্য দ্বারস্থ হয়েছে।

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের