বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশাচালককে মিথ্যা মামলায় জেলে পুরল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজরোষ কতটা ভয়ঙ্কর হতে পারে, তা টের পেলেন যাত্রাবাড়ির গরিব রিকশাচালক আজিজুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে গিয়ে গতকাল শুক্রবার (১৫ অগস্ট) ৩২ নম্বর ধানমন্ডিতে গিয়ে বিএনপি’র সশস্ত্র গুন্ডাদের হাতে বেধড়ক মারধর খেতে হয়েছিল। ভেঙে দেওয়া হয়েছিল তাঁর জীবিকার একমাত্র অবলম্বন রিকশাটি। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ‘নিষিদ্ধ’ মুজিবকে শ্রদ্ধা জানাতে যাওয়ায় সবক শেখাতে জড়িয়ে দেওয়া হলো খুনের মামলায়। শনিবার (১৬ অগস্ট) জুলাই গণহত্যা মামলায় জড়িত থাকার অপরাধে আজিজুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন। যিনি আবার দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের রক্ষিতা হিসাবেই আইনজীবী মহলে পরিচিত।

গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরেই বাংলাদেশের কুর্সিতে বসেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসার পরেই তিনি বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামোচ্চারণকে নিষিদ্ধ ঘোষণা করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পোষ্যভৃত্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসাবে পরিচিত শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডি রোডের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেন। ১৫ অগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যাতে কেউ ৩২ নম্বর বাড়িতে না যেতে পারেন তার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে মোতায়েন করেছিলেন।

যদিও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে শুক্রবার বেলা ১১টার দিকে রিকশাচালক আজিজুর রহমান রিকশা চালিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে ৩২ নম্বরে পৌঁছন। ফুলের তোড়ার ওপর কাগজে লেখা ছিল ’১৫ অগস্ট জাতীয় শোক দিবস’। তাকে দেখার সঙ্গে সঙ্গে ৩২ নম্বরে জড়ো হওয়া বিএনপিকর্মীরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। একজন লাফ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় তার রিকশাটিও। এসময় কান্নায় ভেঙে পড়েন আজিজুর। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই। শুধু বঙ্গবন্ধুকে ভালবাসি। তাই এসেছি।’

গণপিটুনি খাওয়ার পরেও রেহাই মেলেনি আজিজুরের। তদারকি সরকারের নির্দেশ অমান্য করার দায়ে তাকে আটক করে ধানমন্ডি থানার পুলিশ। এর পর গত বছর ৪ অগস্ট যাত্রাবাড়িতে হাসিনা বিরোধী মিছিলের উপরে হামলায় জড়িত থাকার অভিযোগে এক পুরনো মামলায় আজুজুরের নাম আসামির তালিকায় ঢোকানো হয়। ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ তৌহিদুর রহমান জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নির্দেশেই রিকশাচালক আজিজুরের নাম পুরনো এক মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ এদিন আদালতে হাজির করা হলে পুলিশের আর্জি মেনে গরিব রিকশাচালক আজিজুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ধন্য অধ্যাবসয়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ